সিলেটে এক দিনে দুই স্থানে আগুন, আতঙ্ক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীতে সোমবার দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১১টায় নগরীর ঘাসিটুলায় মুকাম বাজার এলাকায় ড্রেনের গ্যাস লাইন থেকে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এরপর দুপুর দেড়টার দিকে নগরীর উপশহর ডি-ব্লকের আইসিডিসি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা সিলেট ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে দুটি অগ্নিকান্ডের ঘটনাই বড় ধরণের কোন ক্ষতি হওয়ার পূর্বেই ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই দিনের নগরীর দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসী আগুন আতঙ্ক আছেন।
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জিসু তালুকদার জানান, দুই স্থানে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরণের কোন ক্ষতি হয়নি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed