নুসরাত ও মনিরের খুনিদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি: ফেনীর সোনাগাজী ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত এবং ঢাকার মাদরাসা ছাত্র মনির হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশ করেছে মৌলভীবাজার সচেতন তরুণ সমাজ।
মৌলভীবাজার সচেতন তরুণ সমাজ’র আহবায়ক তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে ও আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজার’র পরিচালক শাহ মিসবাহ’র সঞ্চালনায় রবিবার বেলা ২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সভাপতি, সাংবাদিক ও লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান ফয়সল, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান, হাসান আহমদ খান, ইমাদ উদ্দিন ছন্দপাতার সম্পাদক ছড়াকার মাওলানা হাসান মাহমুদ, নির্বাহী সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার, সহসম্পাদক মনিরুল ইসলাম জহির, কে এম আব্দুল হক প্রমুখ।
মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ধর্ষক ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানান। এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্ল্যাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed