Main Menu

কমলগঞ্জে শতভুজা শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যর মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী শ্রীশ্রী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা শুরু হয়েছে। এ উপলক্ষে এক বিরাট মেলাও বসেছে।

বিগত একযুগ ধরে এই পূজা চলে আসছে। এবার সাফল্যের ১৩তম আয়োজন।

শুক্রবার (১২ এপ্রিল) মহাসপ্তমী পূজায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাহম ঘটে। আগামী ১৪ এপ্রিল রোববার দশমী পূজা শেষে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত হবে।

৪ দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চ্চনা, রামায়ণ কীর্ত্তন, পদাবলী কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র পাল জানান, শতভূজা বাসন্তী পূজা ও মেলাকে কেন্দ্র করে এলাকার সনাতন হিন্দু স¤প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে পড়েছে সাজ সাজ রব। আবহাওয়া অনুকুলে থাকলে শনিবার মহাঅষ্টমী ও মহানবমী পূজায় দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন পেশাজীবীর হাজার হাজার লোকের সমাগমে গোটা এলাকা মুখরিত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

Share





Related News

Comments are Closed