পাহাড়ে বর্ষবরণ উৎসব শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ শুক্রবার (১২ এপ্রিল) থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসাবি উৎসব।
শুক্রবার ভোরে চাকমা রাজবাড়ী ঘাটে আদিবাসী তরুণ-তরুণীরা নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন। পাহাড়ি সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ এ সময় কাপ্তাই হ্রদের পাড়ে ফুল ভাসান। অনুষ্ঠানে বিজু উদযাপন কমিটির প্রকৃতি রঞ্জন চাকমা, ইন্দ্র দত্ত তালুকদার সহ চাকমা সম্প্রদায়ের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক উপলক্ষে গতকাল শহরের গর্জনতলী এলাকায় উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এ সময় ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা ফুল নিয়ে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসুক উৎসব রাঙিয়ে তোলেন।
রীতি অনুযায়ী শুক্রবার পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিনদিনের সার্বজনিন উৎসব শুরু হয়। শনিবার (১৩ এপ্রিল) উদযাপিত হবে মূল বিজু। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে হবে গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব। গোজ্যাপোজ্যে দিন নানাবিধ পূজা-পার্বণ আর প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসব শেষ হবে।
পার্বত্য আদিবাসীদের মতে, বিজু মানে আনন্দ, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর চেতনার নতুন প্রেরণা। তাই এবার অভাব-অনটনের মধ্যেও যথারীতি উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় পালিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বর্ষবিদায় এবং বর্ষবরণ উপলক্ষে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে আয়োজিত এ উৎসবকে চাকমারা বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু এবং অহমিকারা বিহু বলে আখ্যায়িত করেন।
এদিকে, আগামী ১৪ এপ্রিল বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পহেলা বৈশাখে রাঙ্গামাটিতে র্যালি ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন পরিষদ শহরে পহেলা বৈশাখের নানান অনুষ্ঠান আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ ব্যানারে পহেলা বৈশাখ নিজেদের মতো করে বরণ করে নেবে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed