Main Menu

শাবি ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব সরকারের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাকিম আহমেদ মোস্তাককে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর।

এসআই চন্দ্র শেখর জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকা থেকে মোস্তাকিম আহমেদ মোস্তাককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। গত ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা ৩০ নং মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত. গত ২৩ মার্চ বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটকের পাশে রাজিব সরকারের ওপর ছাত্রলীগের অন্য একটি গ্রুপের ৮/৯ জন জিআই পাইপ, দা এবং লাঠি দিয়ে হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫জনকে অজ্ঞাতনামা রেখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, মাহবুব শোভন (আইপিই), মুজাহিদুল ইসলাম রিশাদ (ইংরেজি), কাওসার আহমেদ সোহাগ (বাংলা), সুমন মিয়া (লোক প্রশাসন), সুজন বৈষ্ণব (লোক প্রশাসন), ইফতেখার আহমদ রানা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), আমিনুল ইসলাম (সমুদ্র বিজ্ঞান), আবদুল বারী সজীব (লোকপ্রশাসন)। এরা সবাই শাবিপ্রবি ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারি।

Share





Related News

Comments are Closed