Main Menu

ফেঞ্চুগঞ্জে যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে ফলু মিয়া (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার নুরপুর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ফলু মিয়া উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আনু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টায় নুরপুর নোয়াগাঁও গ্রামের নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বেঁধে ফলু মিয়া আত্মহত্যা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানান। ফলু মিয়ার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি একা বাড়িতে থাকতেন।

ফেঞ্চুগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) জেসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed