সিলেট থেকে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়া তিন স্কুল ছাত্রীকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। স্কুল ছাত্রীদের উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, এটা প্রেমসংক্রান্ত বিষয় হলেও মেয়েগুলোকে ফুসলিয়ে পার্কে যাবার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘলবাক ও ঢেউনগর এলাকা থেকে একযোগে তিন স্কুল ছাত্রী নিখোঁজ হয়। পরে তাদেরকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রীরা সকলেই সমবয়সী এবং মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed