বিমানের টয়লেট থেকে ২০০ স্বর্ণের বার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি১২৮ ফ্লাইটের টয়লেট থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মারুফ।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমানের টয়লেট থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এ ঘটনায় একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed