বিশ্বনাথে বাল্য বিয়ে পন্ড
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে পন্ড হয়েছে। শুক্রবার উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে এই বাল্য বিয়ের আয়োজন করা হয়।
বিশ্বনাথ থানার এসআই মো. আফতাবউজ্জামান রিগ্যান জানান, খাজাঞ্চীগাঁও গ্রামের হতদরিদ্র কৃষক কয়ছর খানের ১৭ বছর বয়সী কিশোরী কন্যা সুফিয়া খানমের সাথে ফেঞ্চুগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৩৫) নামের এক ব্যক্তি বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার কয়ছর খান তার নিজ বাড়িতে মেয়ের বিয়ের এই আয়োজন করেন। বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে বরযাত্রী আসার পূর্বেই বিয়ে বাড়িতে গিয়ে পুলিশ হাজির হয়। এ সময় কনের জন্ম নিবন্ধন কার্ডে দেখা যায়, মেয়ের বয়স ১৭ বছর। এক পর্যায়ে পুলিশের নির্দেশে বাল্য বিয়েটি ভেঙ্গে দেয়া হয়।
পুলিশ জানায়, মেয়েটিকে বাল্য বিয়ে দেয়া হবে না মর্মে তার পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে লিখিত অঙ্গীকারনামা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য গয়াছ উদ্দিন খান এ অঙ্গীকারনামা দেন।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed