Main Menu

বিশ্বনাথের নেছার আলী ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার নেছার আলী ব্রিটেনে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি গত ২ এপ্রিল যুক্তরাজ্যের কিগলী শহর থেকে লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন।

নেছার আলী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কারিকোনা গ্রামের মরহুম জবান আলীর পুত্র। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

নেছার আলী ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জন্ম ভূমি বিশ্বনাথের কারিকোনা গ্রামের মানুষের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed