কোম্পানীগঞ্জে দু’দিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোঃ উজ্জল মিয়া (৩০) নামে এক যুবক দুদিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি উপজেলার কাঠালবাড়ী গ্রামের হাজী আকবর আলীর ছেলে।
গতকাল ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ভোলাগঞ্জ এলসিঘাট এলাকায় পাথর ক্রয় করার জন্য গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর তার ব্যবহারকৃত মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
সে সিলেট ‘ল’ কলেজের শিক্ষার্থী মোঃ রাজু মিয়ার ভাই। তাঁর মুখমন্ডল গোলাকার, চুল কালো, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। তার পরনে ছিল মেহেদি রঙের ফুল হাতা শার্ট ও জিন্স পেন্ট। সে শুদ্ধ ভাষায় কথা বলে। তার ব্যবহারকৃত মোবাইল নাম্বার ০১৭৪৬৭৯৮৩৪৩।
এ ব্যাপারে নিখোঁজ উজ্জল মিয়ার চাচা ইব্রাহিম আলী ও ভাই রাজু কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নম্বর ১৭৭, তারিখ ০৪/০৪/২০১৯ খ্রিঃ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
কেউ তাঁর সন্ধান পেলে কোম্পানীগঞ্জ থানায় অথবা (০১৭১৭৯৫৩০০৮/০১৭২৬৫৬২৪৯০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed