Main Menu

ফেঞ্চুগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চৈত্র মাসের প্রথম থেকেই সিলেটে শুরু হয়েছে শিলাবৃষ্টি। জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুই ধাপে প্রায় দুই ঘণ্টার শিলাবৃষ্টি ও ঝড়-তুফান হয়েছে। এতে বোরোধান ও বিভিন্ন ফসলসহ গাছপালার হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে ঝড়-তুফানের কারণে রাত থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় চলছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ও শুক্রবার সকালে আরও আধঘণ্টা এ শিলাবৃষ্টি ও ঝড়-তুফান হয়।

জানা যায়, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরোধানের। তার মধ্যে চিলুয়াবিল, চাতলবিল, গাল্লী বিলের বোরো ফসল ও শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কিছু কিছু স্থানে মানুষের বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বিভিন্ন এলাকায় ঝড়-তুফানে গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, হাকালুকি হাওরের অনেক ধান কাটা হয়ে গেছে। উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাওরগুলোতে ও কটালপুর এলাকায় বোরোধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষতির পরিমাপ জানাতে পারেননি। তবে তিনি খোজ খবর নিচ্ছেন বলে জানান।

Share





Related News

Comments are Closed