কমলগঞ্জে কলেজ অধ্যক্ষের হাতে ছাত্রী লাঞ্ছিত
মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের হাতের ছাত্রী লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন ছাত্রীর বাবা।
কলেজ ছাএীর বাবা অভিযোগে বলেন, গত রবিবর (৩১মার্চ) প্রতিদিনের ন্যায় তার মেয়ে সাজেদা রিয়া গিয়েছিল নিজ শিক্ষাপ্রতিষ্ঠান সুজা মেমোরিয়াল কলেজে। মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাজেদা রিয়া সহপাঠীদের সাথে কলেজের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এসময় বৈরী আবহাওয়ার কারণে শুরু হয় ঝড় বৃষ্টি ও বজ্রপাত। সেই সময় দ্রুত ক্লাস রুমের ভেতর ঢুকতে চাইলে ঝড়ো বাতাসের কারণে দরজা বন্ধ হলে কলেজ ছাত্রী সাজেদা রিয়া দরজা জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেন। জোরে দরজা লাগানোর বিষয়টি উক্ত কলেজ শিক্ষক মাসুদুর রহমানের নজরে আসলে তিনি কলেজ ছাত্রী সাজেদা রিয়া কে জিজ্ঞেস না করে অধ্যক্ষ ম. বাবু মুর্শেদ কে বিষয়টি অবহিত করেন। অধ্যক্ষ ম. বাবু মুর্শেদ ক্লাস চলাকালীন সময়ে ক্লাসে এসে সহপাঠীদের সামনে ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় কলেজ ছাত্রী কান্না জড়িত কন্ঠে জানায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শব্দে ভয়ে বারান্দা থেকে দ্রুত ক্লাস রুমে ঢুকতে চাইলে দরজায় জোরে ধাক্কা লাগে। তারপরও অধ্যক্ষ সহপাঠীদের সামনে ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। লজ্জায় কলেজ ছাত্রী সাজেদা রিয়া কান্না করলে, এক পর্যায় শিক্ষক মাসুদুর রহমান কলজ ছাত্রী সাজেদা রিয়া কে হাতে ধরে টান দিয়ে অধ্যক্ষের পায়ে ফেলে দেন, তখন কলেজ ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। কলেজের সহপাঠীদের সহযোগিতায় সাজেদা রিয়াকে তার বাড়িতে আনা হয়। কলেজ ছাত্রীর জ্ঞান ফিরলে কলেজের ঘটনাটি তার পিতাকে অবহিত করে, পিতা মেয়েকে সান্তনা দেন।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খেওলাকান্দি গ্রামের বাসিন্ধা কলেজ ছাএীর পিতা মোঃ কুতুব আলী (সাবেক মেম্বার) বলেন ঘটনার দিন রাত ১টার দিকে মেয়েটির শরীরে খিচুনি শুরু হয়,স্হানীয় পল্লী চিকিৎসক কে দেখালে অবস্হার আরো অবনতি হলে, দ্রুত মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরদিন কলেজ ছাত্রীর পিতা সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বাবু মুর্শেদকে মেয়ের শারিরিক অবস্হা সম্পর্কে অবহিত করলে অধ্যক্ষ বাবু মুর্শেদ বলেন এসব অামার জানার বিষয় নয়, অাপনার মেয়ে অাপনি যা করার করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় কলেজ ছাত্রী এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে সুজা মেমরিয়াল কলেজের অধ্যক্ষ বাবু মুর্শেদ এর সাথে ফোনে আলাপ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে সুজা মেমোরিয়াল কলেজ সভাপতি ও কমলগঞ্জ উপজেলা অাওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক এর ফোনে একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed