গোলাপগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির বারান্দার গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা ভেতরে ঢুকে লুৎফুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ঘরে থাকা নগদ ১লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির সময় ভাসুরেরRead More
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More



Comments are Closed