জকিগঞ্জ থেকে ৫৮০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রতাকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৫৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- জকিগঞ্জের সালেহপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে আবদুল কুদ্দুস (৪৫) ও একই গ্রামের আবদুল হক লখাইর ছেলে জুবের আহমদ (২০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মোঃ নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে দু’জনকে আটক করা গেলেও আবদুল কাদির (৫০) নামের অপর এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবাসহ ওই দুজনকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed