শাবিতে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থিদের বিক্ষোভ
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং ও ক্যান্টিনের স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ খাবার পানি সরবারহের দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।
শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত হলের সামনে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষার্থীরা ডাইনিং এর দরজায় তালা মেরে দেয় এবং বিভিন্ন দাবি-দাওয়া লিখে পোস্টার লাগিয়ে রাখে।
আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, ‘দীর্ঘদিন থেকে আমরা হলের খাবারের মান বৃদ্ধি এবং বিশুদ্ধ পানির দাবি জানিয়ে আসছি। কিন্তু হলের ডাইনিংয়ের পরিচালক ভালো মানের খাবার সরবারহ করছে না। অনেক বার বলার পরেও খাবারের মান ভালো না হওয়ায় আমরা আজকে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।’
এসময় শিক্ষার্থীরা ডাইনিং এর দরজায় ‘ইলেক্ট্রিক ফিল্টার চাই, দুপুরের খাবার রাতে খাওয়ানো বন্ধ করতে হবে’, ‘হলের মধ্যে দোকানের ব্যবস্থা করতে হবে’, ‘দায়িত্বশীল প্রভোস্ট চাই’, ‘ডাইনিং ও ক্যান্টিনের মালিকের পরিবর্তন চাই’ ইত্যাদি দাবি সম্বলিত পোস্টার টানিয়ে দেয়।
এদিকে ২২ মার্চ হলের ক্যান্টিনের পার্শ্ববর্তী গ্যাস লাইনের আগুন লাগার পর থেকেই বন্ধ রয়েছে ক্যান্টিনটি। যার ফলে খাবার নিয়ে শিক্ষার্থীরা আরও বেশি বিপাকে পড়েছে।

এবিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ও সহকারী প্রভোস্ট হলে আসি। শিক্ষার্থীদের সবগুলো দাবি ও কথা আমরা শুনেছি। উপাচার্য স্যারের সাথেও আমার কথা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে হলে পানির ফিল্টার লাগানো হবে। আর ডাইনিং পরিচালককে বিদায় করে দেওয়া হয়েছে। দ্রুত সময়ে মধ্যে নতুন ডাইনিং পরিচালক নিয়োগ দেওয়া হবে। এছাড়া ক্যান্টিনও চালু করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যেই পূরণ করা হবে বলে জানান তিনি।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed