আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় এপর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয়হীন হয়েছে আরো লাখো মানুষ। নিখোঁজ অনেকে।
তিনদিনের টানা ভারী বৃষ্টি ও বন্যায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। পানিতে তলিয়ে গেছে বাড়িঘরসহ অসংখ্য ভবন ও স্থাপনা। ফারিয়াব, বাগদিস আর হেরাতসহ অন্তত সাতটি প্রদেশ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাশমাত বাহাদুরী গলফ টুডেকে জানিয়েছেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবে ১০ জন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ১০ জনের মৃত্যু হয়।
এছাড়া বাগদিস প্রদেশে আট ও বালখ প্রদেশে পাঁচজন প্রাণহানি হয়েছে বলে জানান তিনি।
সূত্র : গলফ টুডে
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed