কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর পতনউষার গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪) বাড়ির উঠানে খেলা করছিল।
এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সদিয়া আক্তার মারা যায়। আর ছোট বোন মুন্নী আক্তারকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত দুই বোনই পতনঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুই খুব দরিদ্র ঘরের সন্তান। দিনমজুর জুনেদ মিয়ার তিনটি শিশু খেলছিল। বজ্রপাতে ছোট ২ শিশু প্রাণ হারিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত সহোদর শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed