ইবিতে দিনাজপুর ছাত্র কল্যাণের নবীন বরণ
ইবি প্রতিনিধি: ‘এসো মিলি প্রাণের টানে’ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যায় লেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি ইরফান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ আসাদুজ্জামান, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর শেখ আ ব ম জাকির হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার ফিরোজ আল মামুন, গণিত বিভাগের লেকচারার আব্দুল আজিজ সরকার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীনদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে জেলা কল্যাণের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed