বনানীর অগ্নিকাণ্ডে আরেকজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
শনিবার (৩০ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ।
এই ব্যক্তির নাম আবু হেনা মোস্তফা কামাল (৪১)। তিনি এফআর টাওয়ারের ১১ তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।
মোস্তফা কামালের বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) এই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed