মৌলভীবাজারে ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় পৃথক ‘সড়ক দুর্ঘটনায়’ ২জন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে বলে জানা যায়।
নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের তুতিউর রহমানের ছেলে অলিউর রহমান (২২) ও কুলাউড়া উপজেলার বৈদ্যশাসন গ্রামের আবুল মিয়ার ছেলে মন্তাজ মিয়া (৪৫)।
জুড়ি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, শুক্রবার রাত ১২টার দিকে অটোরিকশায় করে কয়েকজন অলিউরকে জায়ফরনগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা পালিয়ে যান। পরে হাসপাতাল পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, তার শরীরে দুর্ঘটনায় আহত হওয়ার আলামত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, অটোরিকশার চাপায় নিহত হয়েছেন কুলাউড়ার মন্তাজ মিয়া।
মন্তাজের চাচাতো ভাই মো. ইসহাক বলেন, শুক্রবার রাতে টিলাগাও ইউনিয়নের নতুন মসজিদের সামনে মন্তাজ মিয়া দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি হেডলাইটবিহীন অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার এএসআই মো. আসাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবরটি তারা শুনেছেন। তবে এখনও কেউ তাদের নিশ্চিত করেনি।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed