পঞ্চগড়ে আগুনে ৯ বাড়ি পুড়ে ছাই, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে গ্রামের ৯টি বাড়ি পুড়ে গেছে। এতে রহিমা নামে এক নারীর মৃত্যু হয়।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের জুয়েলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটলে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে প্রতিবেশী ইসলাম, সুয়েল, হাজিরুল, রবিউল, ইন্তাজুল, হাসিরুল ও মইজুলের সমস্ত ঘর সহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল আগুনে ভূষ্মিভুত হয়। ওই অগ্নিকাণ্ডে রহিমা নামে এক নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় ও বোদা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে উপস্থিত হয়। ততক্ষণে স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৯ টি পরিবারে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
এদিকে আগুনের খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াছমিন, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, নবনির্বচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াছমিন আগুনে পুড়ে যাওয়া রহিমার পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ২ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, ৯টি কম্বল, চাল, ডাল, তৈল সহ ১টি করে প্যাকেজ পেকেট প্রদান করেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed