জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার পীরনগর এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- পীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজিম উদ্দিন নাজির (৪৪) ও আকাশ মল্লিক গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল কবির (৪৫)। অভিযানকালে ইব্রাহিম আলী বংশু (৪৫) নামের অপর মাদক বিক্রেতা পালিয়ে যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পলাতক ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed