দই খেয়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযথুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অর্জুন (৩২), তার স্ত্রী তিথী (২৫) এবং তাদের তিন বছরের মেয়ে অনন্যা।
স্থানীয় উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়েছি। আসলে কী কারণে মারা গেছে ঘটনাস্থলে না গেলে বলতে পারব না।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার বাজার থেকে অর্জুন দই কিনে আনেন। রাতে দই খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাত থেকে পেটের সমস্যা শুরু হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে অনন্যা মারা যায়। এরপর শনিবার ভোরে স্বামী ও স্ত্রী মারা যান। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed