Main Menu

সিলেটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর পীরেরবাজার ও ইসলামপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর এএসপি ওবাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল্লাহকে সাথে অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়ে বরিশাল ফুড প্রোডাক্ট বেকারিকে ২৫ হাজার টাকা ও ডেলিক্যাসি ফাস্ট ফুডকে ৪ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মা মনি মেডিসিন কর্ণারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. নূর আলম। ভেজালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed