লাফিয়ে পড়ে মারা গেলেন স্বামী, নিখোঁজ স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। ইতোমধ্যে ভবন থেকে উদ্ধার করা হয় শতাধিক ব্যক্তিকে।
বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ৬ ঘন্টা চেস্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এদিকে নিহতদের মধ্যে একজন ট্রাভেল এজেন্সিতে কর্মরত মাকসুদুর রহমান (৩৫)। স্বামীর নিহতের সংবাদ জানা গেলেও একই ভবনে থাকা তার স্ত্রী রুমকির (২৮) কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা যায়, ভবনটিতে আগুন লাগার পর বাঁচার জন্য ভবন থেকে লাফিয়ে পড়েন মাকসুদুর। কিন্তু বাঁচতে পারেননি। ওই ভবনে একই অফিসে চাকরি করা তার স্ত্রী রুমকি বেঁচে আছেন কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মাকসুদুরের খালতো ভাই ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, তারা পুরান ঢাকার বাসিন্দা। পরিবারের একমাত্র ছেলে মাকসুদুর। বাবা মারা গেছেন ছোট বেলায়। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। সম্প্রতি মাকে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কিন্তু এখন সবই শেষ!
এদিকে টাওয়ারের ভেতরে অসংখ্য আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হয় হেলিকপ্টার। এছাড়া আহতদের মধ্যে ৩৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed