Main Menu

ওয়াসিম স্মরণে সিকৃবিতে আলোর মিছিল

সিকৃবি প্রতিনিধি : বাসচাপায় নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী ওয়াসিম আব্বাস স্মরণে আলোর মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে শিক্ষার্থীরা দেড় হাজার মোমবাতি নিয়ে এ মিছিলে অংশগ্রহণ করেন। আলোক প্রজ্জ্বলন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা দিয়ে আলোক মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এসময় রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন বাসের হেলপার। এ সময় চালক বাসটি চালাতে শুরু করে দেন। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার জুয়েল এবং সহকারী মাসুক আলীকে আটক করে।

Share





Related News

Comments are Closed