Main Menu

জাফলংয়ে অভিযানে ১০টি শ্যালো মেশিন বিনষ্ট

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযানে ১০টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে জাফলংয়ের বল্লাঘাট ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০টি শ্যালো মেশিন হ্যামার দিয়ে ভাংচুর করে তা অগ্নি সংযোগ করে বিকল করা হয়েছে।

এদিকে মামার বাজারের মন্দির সংলগ্ন এলাকার একটি রেস্টুরেন্ট মালিককে অপরিচ্ছন্নতা ও ভেজাল খাদ্য সামগ্রী পরিবেশনের দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, থানার উপপরিদর্শক (এএসআই) রাজিব রায়, জাফলং ট্যুরিস্ট পুলিশের নজরুল ইসলামসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা অভিযানে অংশ নেয়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, ‘জাফলংয়ের বল্লাঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের ঝুঁকিপূর্ণ কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ১০ টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। একই সাথে ওই গর্তগুলি থেকে পাথর উত্তোলনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোন ব্যক্তি পূণরায় পাথর উত্তোলনের অপচেষ্টা করে তাহলে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share





Related News

Comments are Closed