১১৯ বছর পর বন্ধ মসজিদ খুলে দিল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: উসমানীয় খেলাফতের সময় নির্মিত একটি মসজিদ দীর্ঘ ১১৯ বছর পর পুনরায় খুলে দিয়েছে তুরস্ক। মসজিদটি তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে অবস্থিত।
বুধবার (২৭ মার্চ) নামাজ আদায়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহ।
‘দাবাখান মসজিদ’ নামে পরিচিত ওই মসজিদটি ৪৫০ বছর আগে নির্মিত হয়েছিলো। এ মসজিদটি এর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। হারপুত জেলা কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী দাবাখান মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে ব্যাপক সংস্কার করে।
দীর্ঘ সময় পর চালু হওয়া মসজিদে নামাজ আদায় করে হারপুত জেলার মেয়র মুকাহিত ইয়ামলমাজ। তিনি সাংবাদিকদের বলেন, তারা হারপুতের চার হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন।
তিনি বলেন, ‘দাবাখান মসজিদটি ১১৯ বছর পর পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত।’
সপ্তদশ শতকের উসমানীয় স্থাপত্যের নিদর্শন এ মসজিদটি হারপুত দুর্গের উত্তর-পূর্বে অবস্থিত। বড় একটি একক গম্বুজ বিশিষ্ট ২৫ বর্গফুটের এ মসজিদটি।
কয়েক শতাব্দী আগে দাবখান মসজিদটিতে ঐতিহাসিক সিল্ক রোডের যাত্রীরা নামাজ আদায়ের জন্য ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় তুরস্কের এ শহরকে অন্তর্ভুক্ত করা হয়।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed