জাফলংয়ে ক্রাশার মেশিনে দুর্ঘটনায় শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ক্রাশার মেশিনে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুরে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় নিউ মাশাআল্লাহ স্টোন ক্রাশারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাথর শ্রমিক গিরেদ্র নাথ নমসূদ্র (৪৫) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘীরপাড় নোয়াগাঁও এলাকার মৃত নরেন্দ্র নাথ নমসূদ্রর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে গিরেন্দ্রসহ কয়েকজন শ্রমিক ক্রাশার মেশিনে পাথর ভাঙ্গার কাজ করছিল। দুপুরে বিরতির পর টুকরি ভর্তি পাথরের বোঝা নিয়ে ক্রাশার মেশিনে ফেলার সময় অসাবধানতাবশত মেশিনে তার হাত আটকা পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এএসআই রাজীব ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed