Main Menu

ফুলকলিকে ১০ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক : খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) শুনানী শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জরিমানার এ আদেশ দেন। কারখানার বর্জ্য শোধানাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামস্থ ফুলকলিকে এ জরিমানা করা হয়।

এর আগে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় ফুলকলির কারখানা পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, ফুলকলিকে ১০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি আগামী একমাসের মধ্যে ইটিপি কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed