প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-এমপি, র্যাব-পুলিশের–প্রধান ও প্রধামন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তি ও তাদের ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
সোমবার দিবাগত রাতে সিলেট নগরীর ঘাসিটুলা বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে খালেদ আহমদ (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়। খালেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলফুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. নূর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।’
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থাসহ সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed