Main Menu

ইমজার সাথে সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্যের মতবিনিময়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ভারতের সাউথ আসাম মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বেসরকারী টিভি চ্যানেল প্রাগ নিউজ এবং দৈনিক নববার্তা প্রসঙ্গ’র সাউথ আসাম ব্যুরো প্রধান অভিজিৎ ভট্রাচার্য।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ইমজা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভারত বাংলাদেশের যৌথ আয়োজনে সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট এসেছেন সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য।

মতবিনিময়কালে সাংবাদিক অভিজিৎ বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। দুই দেশের সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি মডেল। দুই দেশের জনগণের মধ্যে বন্ধন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। সৌভ্রাতৃত্বের এ বন্ধনকে আরো আন্তরিক করতে সিলেটের সাংবাদিকদের সাথে আসামের সাংবাদিকদের যোগসুত্র আরো বাড়ানোর তাগিদ দেন তিনি।

ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইমজার সিনিয়র সদস্য আজিজ আহমদ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ, সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, আশরাফুল কবির,ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সাবেক কোষাধ্যক্ষ এফ এ মুন্না, চ্যানেল টোয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ, ডিবিসির ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, ইমজার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিপক বৈদ্য দিপু, কার্যনির্বাহী সেলিম হাসান, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন শফি আহমদ প্রমুখ।

পরে সিলেটে সফরে আসা সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্যকে শুভেচ্ছা স্বারক তুলে দেন ইমজা নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed