বিশ্ববিদ্যালয়ের উৎসবে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক : এবারের উৎসবটি ছিল ২২তম, গত ১১ মার্চ এ উৎসবে কেবল তেহরান বিশ্ববিদ্যালয়েরই ৬০০ ছাত্রছাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এ বছর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার ছাত্রছাত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। খবর পার্স নিউজের।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটিতে আলেমসমাজ তারুণ্যের নৈতিক উন্নতির প্রতি বিশেষ নজর দেন।
যার ফলস্বরূপ বিগত প্রায় দুই যুগ ধরে এ ধরনের ‘বিবাহ উৎসব’ চলে আসছে। সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার অফিস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে প্রতি বছর এ ‘বিবাহ উৎসবের’ আয়োজন করা হয়ে থাকে।
আধুনিক শিক্ষাব্যবস্থা অবিবাহিত ছেলেমেয়েদের পরস্পরের কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি করে দিয়েছে।
এখানে পরস্পর চিন্তাবিনিময়ের সুযোগ ঘটছে; যেসব বিষয়কে একটি ছেলে বা মেয়ে গুরুত্ব দেয়, তার ভিত্তিতেই অপরজনকে পছন্দ করার সুযোগ তৈরি হচ্ছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed