ওয়াসিম হত্যার বিচার দাবিতে সিকৃবিতে মানববন্ধন
সিকৃবি প্রতিনিধি : ওয়াসিম হত্যার বিচারের দাবিতে সোমবার বিকাল ৩ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে টিএসসি পর্যন্ত মৌন মানববন্ধন করেন সহস্রাধিক শিক্ষার্থী।
এরপর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে অভিযুক্ত চালক, হেলপার ও সুপারভাইজার সেবুল কে আসামী করে ৩০২ এর ৩৪ ধারায় মৌলভিবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২২। সোমবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মৃত্যুঞ্জয় কুন্ড বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং হেল্পারকে আটক করে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি দূর্ঘটনার মামলা করেছে বলে জানা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed