Main Menu

ময়মনসিংহ সিটির প্রথম ভোট ৫ মে

বৈশাখী নিউজ ডেস্ক: নতুন গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ সিটির সব ক’টি কেন্দ্রেই ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (২৫ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ময়মনসিংহ সিটির নির্বাচনের ভোটগ্রহণ হবে ৫ মে (রোববার)। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮ এপ্রিল । মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ১৭ এপ্রিল।

নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০ টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।

এমসিসি দেশের ১২ তম এবং সর্বশেষ সিটি করপোরেশন। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে এ সিটি।

Share





Related News

Comments are Closed