ওসমানী বিমানবন্দরে ২৪ কেজি আগর জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অফিস: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ কেজি আগরের বাকল আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এ সময় আটক করা হয়েছে আগর বহনকারী তিন যাত্রীকে।
সোমবার (২৫ মার্চ) বেলা ১টায় বাংলাদেশ বিমানের বিজি-৪০২ ও বিজি-২০২ ফ্লাইটের তিনজন যাত্রীর কাছ থেকে এগুলো আটক করা হয়।
ওই তিন যাত্রী হলেন- সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন ও সাঈদুল ইসলাম। তাদের পাসপোর্ট নং যথাক্রমেঃ BW-0970482, BK-0243451 ও BW-0955874।
জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাগেজ তল্লাশি করে কাস্টমস ও ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন প্রত্যেকের লাগেজের ভেতর থেকে ৮ কেজি করে সর্বমোট ২৪ কেজি আগরের বাকল উদ্ধার করে। এগুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। উদ্ধারকৃত আগর কাস্টমস কর্তৃক ডিএম করা হয়েছে (ডিএম রশিদ নং যথাক্রমে- ৪৫৪১, ৪৫৪২ ও ৪৫৪৩ তাং-২৫/০৩/১৯ ইং )। আটক তিনিজন সিলেট-ঢাকা-কাতারের যাত্রী বলে জানা গেছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed