মিডিয়া সেল চালু করবে বিজিবি সিলেট সেক্টর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিজিবি সিলেট সেক্টর গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও সঠিক তথ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি মিডিয়া সেল গঠনের উদ্যোগ নিয়েছে।
সোমবার দুপুরে বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম, পিইসি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ উপলক্ষ্যে দুপুরে সিলেটের আখালিয়াস্থ বিজিবি হেডকোয়ার্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, বিজিবি হেড কোয়ার্টারের স্টাফ অফিসার মেজর রাসেল ও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের বিবেক। তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।
বিজিবি সদস্য ও সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এবং তথ্য আদানপ্রদান সহজ করতে মিডিয়া সেল তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed