যুক্তরাষ্ট্রের মসজিদে দুর্বৃত্তদের আগুন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মসজিদে সাতজন মুসল্লি ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে রোববার ভোর তিনটার দিকে হালকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ওই মসজিদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে।
ক্যালিফোর্নিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সোয়া তিনটার দিকে পৌঁছায়। তবে আগুনে মসজিদের কোনো সদস্য কিংবা বাইরের কেউই হতাহত হননি। এ ঘটনাকে হেট ক্রাইম হিসেবে ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।
ক্যালিফোর্নিয়া পুলিশের কর্মকর্তা ক্রিস লিক বলেন, মসজিদের পার্কিং লটের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় ৫০ জনের নিহতের তথ্য উল্লেখ রয়েছে। তবে এছাড়া চিরকুটে আর কি লেখা রয়েছে, সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
সন্দেহভাজন অগ্নিসংযোগকারীর ব্যাপারেও কোনো তথ্য প্রকাশ করেননি তদন্তকারী কর্মকর্তারা। আগুনে ইসলামিক সেন্টার অব এসকনডিডোর বাইরের অংশে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনএসডিকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, আগুনের সময় মসজিদটির ভেতরে সাতজন মুসল্লি ছিলেন। তবে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই ওই মুসল্লিরা অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রেণে আনেন।
মসজিদের সদস্য ইউসুফ মিলার বলেন, তারা রাতে মসজিদেই ঘুমান। ভোরের দিকে শব্দ শুনতে পান তারা। পাশাপাশি হালকা গন্ধ আসতে থাকে। এ সময় বাইরে বেরিয়ে একটি চিঠি পাওয়া যায়; যেখানে নিউজিল্যান্ডের গোলাগুলির ঘটনার কথা উল্লেখ রয়েছে। এ কারণে আমরা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে যাই।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed