‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সকলকে জানাতে হবে’
বৈশাখী নিউজ ডেস্ক: তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা, নারী মুক্তিযুদ্ধা এডভোকেট সুলতানা কামাল বলেছেন, বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বাংলাদেশকে পাক বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত মহান স্বাধীন ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার দুপুরে নগরীর হাউজিং এস্টেটস্থ অফিস মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবদুল আলীম পাঠান এর পরিচালনায় প্রধাান বক্তার বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ রফিকুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মুত্যুঞ্জয় ধর ভোলা, জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, রামানুজ দাশ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাছনু চৌধুরী। সভা শেষে প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সুপ্রিয় চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. নওরোজ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed