১ এপ্রিল থেকে সব কোচিং সেন্টার বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ১ এপ্রিল থেকে ৬ মে সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৫ মার্চ) শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান।
১ এপ্রিল থেকেই সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবার, যাতে অংশ নেবে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী।
প্রশ্ন ফাঁস ঠেকাতে চলতি বছর এসএসসি পরীক্ষার সময়ও এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।
« ‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সকলকে জানাতে হবে’ (Previous News)
(Next News) যুক্তরাষ্ট্রের মসজিদে দুর্বৃত্তদের আগুন »
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed