সিলেটে দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাদ্যদ্রব্য থাকায় দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে নগরীরতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর সিলেট মেট্রো এর সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ ও মো. জাহাঙ্গীর আলম।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পচা-বাসি খাদ্যদ্রব্য থাকায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে পানকৌড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও বাসি খাবার রাখায় চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জরিমানা আদায়ক্রমে মামলার নিষ্পত্তি হয়।
অভিযানকালে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed