মামলার প্রতিবাদে সুরমার চরে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার শাহপরান (রহ.) থানার মুরাদপুর গ্রামের কতিপয় ব্যক্তির নামে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে মুরাদপুর গ্রামবাসী।
২৪ মার্চ দুপুরে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরমা নদীর চরে মুরাদপুর, পশ্চিম মুরাদপুর ও পীরের চক গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন, দাতা সদস্য আজমল আলী, মুরাদপুর জামে মসজিদের মুতাওয়াল্লী খলিল মিয়া, ইমাম মাওলানা মোঃ শামসুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুর রহমান খোকান, জামিল আহমদ, বিশিষ্ট মুরব্বী আরব আলী, সিরাজ মিয়া, খলিল মিয়া, তোতা মিয়া, আব্দুল মালেক, ইউনুস আলী, হোসেন আহমদ, ফেরদৌস আলম, লিটন আহমদ, হোসেন আহমদ, মামুন আহমদ, রিপন আহমদ, আবুল কালাম, সাইফুল আলম রুবেল, হিফজুর রহমান, রাসেল আহমদ, মতিন আহমদ, জাহেদ আহমদ, ইলিয়াস আলী, তাহির আলী, দেলোয়ার, আবুল হোসেন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজিরাই বালু মহাল থেকে বালু উত্তোলনে বাধা প্রদান করার কারণে একটি চিহ্নিতমহল গ্রামের নিরপরাধ ব্যক্তিদের নামে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করেছে। অথচ যারা মামলা দায়ের করেছে তাদের উপরেই অসংখ্য মামলা রয়েছে। বক্তারা এলাকার চিহ্নিত ভূমিখেকো চক্রের মূল হোতাসহ এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা সহ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
উল্লেখ্য, শাহপরান (রহ.) থানাধিন মুরাদপুর গ্রামের সোনাই মিয়ার ছেলে ছালেহ আহমদ সুরমা নদীর হাজিরাই বালু মহাল থেকে বালু উত্তোলনে বাধা প্রদানের অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে ২১/০৩/২০১৯ইং তারিখে একটি মামলা দায়ের করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed