ওয়াসিম হত্যার বিচারের দাবিতে শাবিতে মানববন্ধন
শাবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম হত্যার বিচারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাহারের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ওয়াসিম হত্যার সাথে জড়িত বাস ড্রাইভার এবং তার সহযোগীর শাস্তির আওতায় এনে দ্রুত বিচার দাবি করা হয়।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিমসহ ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার বিকালে ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রুটের উদার পরিবহনের একটি বাসে ওঠেন।
ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। বিকেল ৫টার দিকে বাসটি শেরপুরে পৌছলে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা রাকিব হোসেন নামে আরেকজন শিক্ষার্থী বাস থেকে লাফ দিয়ে নামেন।
ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। রাকিব হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত শিক্ষার্থীরা বাসটি আটক করেন। ততক্ষণে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশ বাসটি জব্দ করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed