Main Menu

সিকৃবির আন্দোলনরত ৬ শিক্ষার্থী অজ্ঞান

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আব্বাস হত্যার প্রতিবাদে রোববার দুপুরে নগরীর চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সড়ক অবরোধ করে রাখেন তারা।

রোদের উত্তাপে আন্দোলনরত সীমা দেবনাথ, ইমরানা রাত্রি, মাদিহা বিনতে মহিউদ্দিন, তামান্না তাবাসসুম জিনিয়া, ফাতেমা তুজ জোহরা অর্পা, তাবাসসুম মেহজাবিনসহ ৬ জন শিক্ষার্থী চৌহাট্টায় জ্ঞান হারান। তাদের জরুরী অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি উত্তম কুমার দাশ জানান, দুপুর ১ টায় ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগীতায় এম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। কর্তব্যরত চিকিৎসকরা তাদের চিকিৎসা করেন। দুইজনের অবস্থার উন্নয়ন হলে তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয়া হয়। বাকি চারজনের জ্ঞান ফিরলেও এখনও চিকিৎসাধীন আছেন।

অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা জানতে বিকেলে মেডিকেল কলেজ পরিদর্শন করে গেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড।

Share





Related News

Comments are Closed