ইউনিভার্সিটির বাসের ধাক্কায় আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটি’র বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ২জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ‘লিডিং ইউনিভার্সিটি’র বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো-ভ ১১-৫২০৩) চালক পালিয়ে যান।
দূর্ঘটনায় আহতরা হলেন যাত্রী পনিটুলা এলাকার নিরঞ্জন দাসের পুত্র তাপস দাস (৪০) ও সিএনজি অটোরিকশা চালক আফতাব উদ্দিন (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।
খোজ নিয়ে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকার ব্লু বার্ড স্কুলের সামনে একটি যাত্রিবাহী সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১১-৫৭৯৭) ধাক্কা দেয় ‘লিডিং ইউনিভার্সিটি’র একটি বাস। এতে অটোরিকশার এক যাত্রী ও চালক মারাত্মক আহত হন। স্থানীয়রা বাসটি আটকের চেষ্টা চালালে রাস্তার পাশে বাস রেখে পালিয়ে যান বাসটির চালক।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন দুর্ঘটনার পরই বাসটি রাস্তার পাশে রেখে চালক পালিয়ে গেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed