জকিগঞ্জে অটোরিকশা চলছে রান্নার গ্যাসে!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন চালকরা। গাড়ির সিটের পেছনে সিলিন্ডার বেঁধে সংযোগ দিয়ে গাড়ি চালাচ্ছেন তারা। ফলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
সিএনজি অটোরিকশার চালকরা জানান, জকিগঞ্জে সিএনজি স্টেশন না থাকায় প্রায় ৫০ কিলোমিটার দূরে গোলাপগঞ্জ উপজেলা থেকে গ্যাস আনতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়ে যায়। তাই দুর্ঘটনার সমূহ সম্ভাবনা সত্ত্বেও অর্থ ও সময় সাশ্রয় করতে তারা গত দুইমাস যাবত রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। ১০/১২টি অটোরিকশায় এমন গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে বলে তারা জানান।
এ ব্যাপারে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ি চালানো যাবে না। এ সকল গাড়ি ও চালকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিনহা বলেন, রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ি চালানো অন্যায়। বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed