শিবগঞ্জে দোকানের ৪ লাখ টাকার মাল চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে মঙ্গলবার গভীর রাতে একটি কম্পিউটারের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সিটি কম্পিউটার-২ দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ৪টি ল্যাপটপ, নগদ বিশ হাজার টাকাসহ দোকানে কম্পিউটারের বিভিন্ন পার্টসসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
দোকানের মালিক জুনেদ আহমদ জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তালা দিয়ে যাই। প্রতিদিনের ন্যায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দোকান খুলতে এসে দেখি তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখি ৪টি ল্যাপটপ, নগদ বিশ হাজার টাকাসহ দোকানে কম্পিউটারের বিভিন্ন পার্টসসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে চোর। সাথে সাথে পুলিশকে বিষয়টি অবগত করি।
খবর পেয়ে শাহপরান (র.) থানা উপশহর পুলিশ ফাঁড়ির এস আই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত সাত মাস আগেও পার্শ্ববর্তী একটি মোবাইল ফোনের শো রুমে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছিলো বলে জানা গেছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed