Main Menu

শাবির প্রধান ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিরাপদ সড়ক ও রাজধানীর নর্দায় বাসচাপায় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার ঘটনায় চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টার দিকে শাবির প্রধান ফটকে অবস্থান নিয়ে মানববন্ধনসহ বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এসময় সড়কে শুয়ে দুর্ঘটনায় নিহতের প্রতীকী প্রতিবাদও করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বারবার রাস্তায় শুধু শিক্ষার্থীদের জীবন দিতে হচ্ছে। আমরা এরআগেও আন্দোলন করে একটি পথের সন্ধান দিয়েছিলাম। কিন্তু সরকার তা মনে রাখেনি। যার কারণে আবারও আবরারকে রাস্তায় জীবন দিতে হলো। এবার অবশ্যই আমাদের নিরাপদ মৃত্যুর ‘গ্যারান্টি’ দিতে হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। তিনি গতবছরে নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ছিলেন।

Share





Related News

Comments are Closed