গোয়াইনঘাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে এক বখাটে কর্তৃক ১২ বছর বয়সী এক শিশু কন্যা ধর্ষিত হয়েছে। ধর্ষিতা শিশু তোয়াকুল ইউনিয়নের বৈঠাখাল গ্রামের সিরাজ আলীর শিশু কন্যা। ঘটনাটি ঘটে ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায়।
মামলার এজাহারে জানা যায়, ঘটনার বিকেলে বসত ঘরের পিছনে বরই কুড়াচ্ছিল শিশুটি। এসময় পার্শ্ববতি বাড়ির মৃত আঞ্জব আলীর ছেলে তৈয়বুর রহমান শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একটি মুর্তা বাগানে। সেখানে নিয়ে তৈয়বুর রহমান শিশুটিকে কয়েক দফা ধর্ষণ করে। তার আত্মীয় স্বজন তাকে ঘরে না পেয়ে স্বম্ভাব্য নিকট আত্মীয়দের বাড়িতে অনেক খোজাখোঁজি করে কোথাও পাননি। অবশেষে ১৬ মার্চ বিকাল সাড়ে ৪ টায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় খোজে পান। পরে ১৭ মার্চ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ১৯ মার্চ পর্যন্ত সে ওসিসিতে ভর্তি ছিলো।
এ ব্যাপারে শিশুটির মা ছালিকুন বেগম বাদী হয়ে তৈয়বুরকে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, তোয়াকুল ইউনিয়নের বৈঠা খাল গ্রামের ১২ বছর বয়সী একটি শিশু কন্যা বখাটে কর্তৃক ধর্ষণের অভিযোগ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগ থেকে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সালুটিকর পুলিশ পাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রজিউল্লা খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed